Event details

Seerah Conference 2026

17 October · Seerah Quiz, Writing Contest, and Seerah Seminar. Writing contest deadline 14 October 2026. One registration for all three.

Metropolitan University Islamic Society Logo
Highlights · 17 October

Seerah2026

Seerah QuizWriting ContestSeerah Seminar
17 OctoberOne registration150 BDT

সীরাহ কনফারেন্স ২০২৬

আলহামদুলিল্লাহ, MUIS তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে Seerah Conference 2026, ইনশাআল্লাহ।

এবারের সীরাহ কনফারেন্সে থাকছে তিনটি বিশেষ আয়োজন-

  • সীরাহ কুইজ
  • রাইটিং কনটেস্ট · শেষ সময় ১৪ অক্টোবর 2026
  • সীরাহ সেমিনার
এক রেজিস্ট্রেশনেই তিন আয়োজন!

তিনটি আয়োজনের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। Seerah Conference 2026-এর জন্য একবার রেজিস্ট্রেশন করলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে সীরাহ সেমিনার, সীরাহ কুইজ এবং রাইটিং কনটেস্ট- তিনটিতেই অংশগ্রহণের সুযোগ পাবেন।

Quiz · 17 October

SeerahQuiz

17 October11 AMMCQ & short answers

সীরাহ কুইজ

সীরাহ সেমিনার শুরুর আগে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে সীরাহ কুইজ।

কুইজে থাকবে MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।

সিলেবাস: সীরাতে খাতামুল আম্বিয়া

রেজিস্ট্রেশনকারী প্রত্যেককে বইটি বিনামূল্যে প্রদান করা হবে।

Contest · Deadline 14 Oct

SeerahWriting

Deadline 14 October 2026Max 200 wordsEmail or Facebook

রাইটিং কনটেস্ট

রাসূলুল্লাহ ﷺ-এর জীবনী থেকে কোনো ঘটনা, শিক্ষা কিংবা অনুভূতিকে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে নিজের লিখায় ফুটিয়ে তুলুন।

আপনার লেখা আমাদের ই-মেইল অথবা ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিন।

জমা দেওয়ার শেষ সময়: ১৪ অক্টোবর 2026

Seminar · 17 October

SeerahSeminar

Jakariya MasudMufti Ziaur Rahman
17 OctoberTwo sessionsBus & lunch

সীরাহ সেমিনার

১৭ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হবে মূল সীরাহ সেমিনার।

শনিবার হওয়ায় যাতায়াত নিয়ে চিন্তার কারণ নেই- অংশগ্রহণকারীদের জন্য বাসের ব্যবস্থা থাকবে, ইনশাআল্লাহ।

  • সকাল ১১টায় শুরু হবে সীরাহ কুইজ।
  • কুইজ শেষে শুরু হবে সীরাহ সেমিনারের প্রথম সেশন, যা চলবে যোহরের সালাতের আগ পর্যন্ত।
  • এরপর থাকবে যোহরের সালাত ও লাঞ্চের বিরতি। বিরতির পর শুরু হবে দ্বিতীয় সেশন।
  • দুইটি সেশন শেষে সীরাহ কুইজ ও রাইটিং কনটেস্টের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এবারের সীরাহ কনফারেন্স, ইনশাআল্লাহ।
  • অংশগ্রহণকারীদের জন্য বাসের ব্যবস্থা থাকবে।
Attended Seerah Conference 2026?Registration is closed
Get certificate